বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
জাকির হোসাইন, সরিষাবাড়ী : সরিষাবাড়ীতে গরম পানির সাথে লবন, শুকনা মরিচের গুঁড়ো মিশিয়ে ঘুমন্ত স্বামীর ওপর গরম পানি ঢেলে হত্যার চেষ্টা করেছে স্ত্রী ৷
মঙ্গলবার (৪ জুলাই) সকাল ৮:৩০ মিনিটে উপজেলার মহাদান ইউনিয়নের সেংগুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সরিষাবাড়ী থানার এসআই মাসুদ খালিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হাসপাতাল ও স্থানীয় সুত্রে জানা যায়,প্রথম স্ত্রীর মৃত্যুর পর ধনবাড়ী উপজেলার কাঠালিয়াবাড়ীর নুরুলের মেয়ের সাথে নাছিমা বেগম এর ১৫ বছর পুর্বে সরিষাবাড়ী উপজেলার আমজাদ ভুইয়ার ছেলে রুবেল মিয়া (৩৮) এর সাথে বিবাহ হয়। বিবাহের পর তাদের পরিবারে ২ কন্যা সন্তান জন্ম হয়।
এরপর রুবেল টারিয়াপাড়া এলাকার রাশেদা নামের এক নারীকে ৩য় বিবাহ করে। বিবাহের পর থেকে নাছিমাকে একাধিকবার তালাক দিয়ে পুনরায় আবারো বিবাহ করে রুবেল। এ নিয়ে পারিবারিক কলহ চলছে দীর্ঘদিন ধরে।
এ ছাড়াও রুবেল তার স্ত্রী নাছিমাকে বিভিন্ন সময় শারীরিক ও মানষিক ভাবে নির্যাতন করত।
রুবেল এর ভাতিজা আব্দুর রশিদ বলেন, চাচার চিৎকারে আমি এগিয়ে গিয়ে দেখি আমার চাচার ওপর গরম পানি ঢেলে শরীরের বিভিন্ন স্থানে ঝলসে দিয়েছে।
চাচাকে হত্যার জন্য এ কাজ করেছে চাচী। পরে চাচাকে চিকিৎসার জন্য সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তবে বিষয়টি নিয়ে সরিষাবাড়ী হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা:মেহেদী হাসান জানান,প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, সংবাদ পেয়ে তাৎক্ষনিক পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।