মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
পটিয়া প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কে পূরবী পরিবহণ বাস ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে হোসাইন মুহাম্মদ ইসকান্দার জামী(৫৫) নামের এক ইন্সুরেন্স কর্মকর্তার মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পেরোলা গ্রামের একরাম চৌধুরীর পুত্র। তিনি প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স এর এস ভিপি হিসেবে কর্মরত ছিলেন। গত মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে উপজেলার ভাটিখাইন এলাকার বাইপাস সড়কে এই দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাদ দিয়ে জানা যায়, মঙ্গলবার বিকেলে কক্সবাজার থেকে ছেড়ে আসা পূরবী (চট্টমেট্টো-ব ১১-০৫৭১)পরিবহনের একটি বাস ভাটিখাইন বাইপাস এলাকায় আসলে অপরদিক থেকে আসা মোটরসাইকেলটিকে স্বজোরে ধাক্কা দিলেই ঘটনাস্থলেই ইসকান্দার জামী সড়কে লুটে পড়ে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা গুরতর হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল(চমেকে) প্রেরণ করেন। ঐখানেই চিকিৎসা চলাকালীন সময়ে তিনি মারা যান।
এবিষয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ হাংশু বিকাশ সরকার বলেন, এই ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থল যান। ঘটনাস্থল গিয়ে বাসটি জব্দ করে। তবে গাড়ির চালক পালিয়ে যায়।
এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এইদিকে ইন্সুরেন্স কর্মকর্তার মৃত্যুতে তার এলাকায় নেমে এসেছে শোকের মাতম।