মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে মাটির নিচে চাপা দেওয়া নষ্ট মুরগি ও মাছের খাবার আবারও তুলে বিক্রিতে জড়িত আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. নুরুল আবসার।
গত মঙ্গলবার (৪ জুলাই) সকালে নগরের হালিশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আবসার মাটির নিচ থেকে পুঁতে রাখা পোল্ট্রি ফিড তুলে আবারও বিক্রির সিন্ডিকেটের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, সাত থেকে আট মাস আগে আমদানি নিষিদ্ধ ৮০ বস্তা মিট এন্ড বোন মিলসহ ফিস এন্ড পোল্ট্রি ফিড মাটি চাপা দেয় চট্টগ্রাম কাস্টমস।
জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব পণ্য বিক্রির উদ্দেশ্যে মাটি খুঁড়ে বের করে নেয় সংঘবদ্ধ একটি অসাধু সিন্ডিকেট। আমরা ওই সিন্ডিকেটের একজনকে গ্রেপ্তার করেছি।
এ চক্রের সকলকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।