বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

কেন্দুয়ায় জালিয়াতির মাধ্যমে দলিল করায় দলিল লেখক গ্রেফতার

কেন্দুয়ায় জালিয়াতির মাধ্যমে দলিল করায় দলিল লেখক গ্রেফতার

কেন্দুয়ায় জালিয়াতির মাধ্যমে দলিল করায় দলিল লেখক গ্রেফতার

আবু বকর ছিদ্দিক, ভ্রাম্যমান সংবাদদাতা : নেত্রকোণার কেন্দুয়ায় ভূমি উন্নয়ন করের রশিদ জালিয়াতি করে দলিল করার দায়ে নাসির খন্দকার নামে এক দলিল লেখককে গ্রেফতার করেছে প্রশাসন।

গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

নাসির খন্দকার কেন্দুয়া পৌর সদরস্ত দিগদাইর গ্রামের মৃত খন্দকার আব্দুর রউফের ছেলে। জানা যায়, দীর্ঘদিন ধরে ভুমি উন্নয়ন করের রশিদসহ বিভিন্ন কাগজপত্র জালিয়াতির মাধ্যমে দলিল করে আসছিল নাসির খন্দকার গং। এমন তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন গত বুধবার কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে এর সত্যতা পান। পরে দলিল লেখক নাসির খন্দকারকে সাথে নিয়ে পৌর সদরের সাজিউড়া মোড়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে কম্পিউটারসহ সকল সরঞ্জামাদি জব্দ করে থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে মাসকা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মজিবুর রহমান বাদী হয়ে নাসির খন্দকারসহ ২৭ জনের নাম উল্লেখ করে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আরো ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

কেন্দুয়া থানার ওসি আলী হোসেন পিপিএম জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ৭ দিনের রিমাণ্ড চেয়ে নাসির খন্দকারকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |