বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
জাকির মড়ল, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে রেল লাইনের পাত চুরি করে নেয়ার সময় জনতার হাতে পাঁচজন আটক হয়েছে। এসময় বিক্ষুব্ধ জনতা ধাওয়া দিয়ে আটক করে গণধোলাইয় দেয়। রেল লাইনের পাশে রাখা পাত একটি পিক-আপ গাড়িতে ভর্তি করে নেয়ার সময় মৎস্য খামারে মাছ শিকার করা জেলেরা তা দেখে ফেলে। এসময় তাদের ডাক চিৎকার আশপাশের লোকজন এসে গাড়ি ভর্তি রেল লাইনের পাত পিক-আপসহ পাঁচজনকে আটক করে হাত পা বেঁধে গণধোলাইয় দিয়ে রেলওয়ে পুলিশে খবর দেয়।আজ ১১ আগস্ট শুক্রবার ভোররাতে ঢাকা ময়মনসিংহ রেললাইনের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গোলাঘাট বাজারের পশ্চিমপাশে ওই ঘটনা ঘটে।
জনতার হাতে আটককৃতরা হলেন, উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের মাসুদ মিয়ার ছেলে মোস্তাক (২২), একই ইউনিয়নের বিলাল হোসেনের ছেলে সাহেদ (১৯) ও গাজীপুর মহানগরীর হানিফ মিয়ার ছেলে হৃদয় (১৯), নজরুল ইসলামের ছেলে নয়ন মিয়া (২৮) ও বিল্লাল হোসেনের ছেলে সুজন মিয়া (২২)।
স্থানীয় বাসিন্দা তোতা মিয়া বলেন, আমি সকালে মসজিদে আযান দিতে এসে দেখি রেল লাইনের পাশে পুঁতে রাখা লোহার পাতগুলো ওঁরা উঠাচ্ছে। এসময় আমি সুকৌশলে রেল লাইনের পাশের একটি মৎস্য খামারে কয়েকজন জেলে মাছ শিকার করছিল। আমি তাদের ডেকে আনি। এরপর ওঁদের কাছে যেয়ে জিজ্ঞেস করলে ওঁরা রেলওয়ের কর্মচারী বলে দাবি করেন। এসময় আমার সন্দেহ হয়।
এরপর আমাদের ডাক দেন অনেক লোকজন জরো হয়। স্থানীয় বাসিন্দা ইব্রাহিম বলেন, আমরা মৎস্য খামারে মাছ শিকার করছিলাম। হঠাৎ করে লোহার একটি বিকট শব্দ শুনতে পায়। এর কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দা তোতা মিয়া আমাদেরকে ডাক দেয়। এরপর আমরা খামার হতে উপরে উঠে দেখি রেল লাইনের পাশে পুঁতে রাখা লোহার পাত ওঁরা উঠিয়ে একটি পিকআপ গাড়িতে তুলছে।
এসময় ওঁরা নিজেদেরকে রেলওয়ের কর্মচারী বলে দাবি করে। এসময় আমার সন্দেহ হলে আশপাশের আরও লোকজনকে ডাকাডাকি করে জরো করলে ওঁরা গাড়ি ভর্তি রেল লাইনের ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়রা ধাওয়া দিয়ে ওঁদের পাঁচজনকে আটক করে হাত পা বেঁধে গণধোলাইয় দেয়। এসময় আরও একজন পালিয়ে যায়। পরবর্তীতে রেলওয়ে পুলিশকে খবর দেয়। তিনি আরও জানান, ঝুকিপূর্ণ রেল লাইনের অনেক স্থানে পরিত্যক্ত পাত রেললাইনের পাশে পুঁতে রেখে রেল লাইনকে রক্ষা করা হয়েছে। সেগুলোই ওঁরা মাটির নিচ থেকে উঠিয়ে নেয়ার চেষ্টা করছিলো।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল্লাহ হিরো বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে পিকাপ ভর্তি রেলের পাতসহ জব্দ করে ০৫ জনকে আটক করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধীন।