মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
দিগন্ত দেব, বাঁশখালী : চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে উপজেলা যুব মহিলা লীগের উদ্যোগে শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেল ৩ টায় পৌরসভা মিয়ার বাজারস্থ গ্রীনপার্ক কমিউনিটি সেন্টার হল রুমে বাঙালি জাতির শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে, বাঁশখালী পৌরসভা যুব মহিলা লীগের সভাপতি দেবী রুদ্র’র সঞ্চালনায় জাতীয় শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি অধ্যাপক রাওকাতুন নুর চৌধুরী প্রিয়তা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রোকসানা আক্তার, সহ-সভাপতি মোতাহেরা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক মাইফুলারা খানম, যুব মহিলা সদস্য জান্নাতুল ফেরদৌস প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ১৯৭৫ সালে যারা বঙ্গবন্ধুকে যারা স্বপরিবারে হত্যা করে তাদের এই বাংলার মাটিতে তাই নাই।
সমস্ত দুস্কৃতীকারী দের বিরুদ্ধে বাংলাদেশ সরকার সবসময় ততপর ছিলো আছে থাকবে। আরও বলেন বাংলাদেশ সরকারের এই উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য আওয়ামী লীগের বিকল্প নেই।
সর্বোপরি সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন। এসময় ১৯৭৫ সালের শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের যে সকল সদস্য শাহাদাত বরন করেন তাদের উদ্দেশ্য মোনাজাত পরিবেশন করেন জনাব দিদারুল আলম।