মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

শোক দিবস উপলক্ষে বাস্তহারা সমবায় সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

শোক দিবস উপলক্ষে বাস্তহারা সমবায় সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

শোক দিবস উপলক্ষে বাস্তহারা সমবায় সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবুল হাসনাত মিনহাজ, চট্টগ্রাম : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাকলিয়া বাস্তহারা বহুমুখী সমবায় সমিতির লিঃ এর পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

বাকলিয়া বাস্তহারা বহুমুখী সমবায় সমিতি লিঃ অফিসে (১৫ আগস্ট) বিকালে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ৭৫-এর ১৫ আগস্ট শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি- আলহাজ্ব জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকলিয়া বাস্তহারা বহুমুখী সমবায় সমিতির লিঃ এর সভাপতি উত্তম কুমার সুশীল, অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাকলিয়া বাস্তহারা বহুমুখী সমবায় সমিতির লিঃ সাধারন সম্পাদক সালাউদ্দীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা মহিউদ্দীন জনি,যুবলীগ নেতা মামুন,মোহাম্মদ আজমির, অত্র অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সমিতির অর্থ সম্পাদক মোহাম্মদ ফারুক,কামাল উদ্দীন,অত্র সমিতির সাংগঠনিক সম্পাদক সোহেল কুটুম,ক্রীড়া সম্পাদক ইদ্রিস,বাকলিয়া বাস্তহারা খেতচর জামে মসজিদ কমিটি,অত্র সমিতির প্রচার সম্পাদক সাহাবউদ্দীন,অত্র সমিতির মেম্বার সদস্য রবিউল ইসলাম,রনি দাশ,মোহাম্মদ আরমান,অত্র এলাকার মোহাম্মদ রনি,রুবেল, ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড ছাত্রলীগ নেতা সাইফ উদ্দীন,বাকলিয়া থানা ছাত্রলীগের সদস্য সাইফুজাম্মান আবির,কর্ণফুলী ফুটন্ত ফুল একতা সংঘের সভাপতি রাসেল ইমন,মিজান,ফারবেজ,৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড ছাত্রলীগ নেতা জাহেদুল ইসলাম খোকা,মোহাম্মদ রাশেদ সহ আরো অনেকে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |