মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
ওসমান হোসাইন, কর্ণফুলী : কর্ণফুলী উপজেলায় ৪০ টি প্রাতিষ্ঠানিক-জলাশয়ে ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’- এ স্লোগান নিয়ে পোনামাছ অবমুক্ত-পোনামাছ বিতরণ উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়।
সোমবার (২১ আগস্ট) বেলা ১১ ঘটিকায় উপজেলা চত্বরে ২০২৩-২৪ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ-বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, উপজেলা ভাইস-চেয়ারম্যান আমির আহমদ, মহিলা ভাইস-চেয়ারম্যান ডা. ফারহানা মমতাজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, সহকারি কমিশনার(ভৃমি) পিষুষ কুমার চৌধুরী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোমা চৌধুরী, মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, স্থানীয় মৎস্যজীবী বৃন্দ।
উপজেলার আওতায়ধীন মসজিদের পুকুর, সরকারি খাস জলাশয়ে, আশ্রয়ন কেন্দ্র ও মৎস্যজীবী মাঝে ১ শত ৯০ কেজি পোনামাছ বিতরণ ও অবমুক্ত করা হয়। পোনামাছের মধ্যে কাতলা, রুই, মৃগেল, কালিগুনি মাছের পোনা।