মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

পটিয়া শান্তির হাটে ওয়াকফ সম্পত্তি উদ্ধার

পটিয়া শান্তির হাটে ওয়াকফ সম্পত্তি উদ্ধার

পটিয়া শান্তির হাটে ওয়াকফ সম্পত্তি উদ্ধার

ওসমান হোসাইন, কর্ণফুলী : পটিয়া উপজেলাধীন শান্তির হাটে সম্প্রতি হাজি মোহাম্মদ এয়াকুব সওদাগর ওয়াকফ এস্টেট সম্পত্তি চট্টগ্রাম জেলা প্রশাসক,ওয়াকফ প্রশাসক কতৃক(ইসি নম্বর ১৭৯৫২) এর সম্পত্তির অবৈধ দখলদার কে উচ্ছেদ করে।

গত বুধবার(১৬আগষ্ট) সকালবেলায় পটিয়া উপজেলা শান্তির হাটে মোহাম্মদ এয়াকুব সওদাগর ওয়াকফ এস্টেট অবৈধ ভাবে দখলে থাকা সম্পত্তি চট্টগ্রাম জেলা প্রশাসক কতৃক, বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ে স্মারক নম্বর ৬৮ তারিখ ০৯ ডিসেম্বর ২০২১ খ্রি.আর এম শাখার স্মারক নম্বর ১১৪২ তারিখ ১আগষ্ট২০২৩ খ্রি. সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়, প্রতীক দও, ৮আগষ্ট স্বাক্ষরসংবলিত প্রজ্ঞাপনের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

উচ্ছেদের সময় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। স্থানীয় ভাবে জানা যায়, দখলদারগণ ১৯৯৭খ্রি.থেকে ওয়াকফ সম্পত্তি জোর পূর্বক দখল করিয়া অবৈধ স্থাপনসহ তৈরি করে ব্যবসা পরিচালনা করে আসছিল। যাহার মধ্যে রেষ্টুরেন্ট, ফলের দোকান, টেলিকম সহ বিভিন্ন দোকান ছিল।

হাজি এয়াকুব সওদাগর বিশাল ভূ-সম্পত্তির অধিকারী ছিলেন। তিনি জীবনদর্শায় তাহার পিতা আচু মিয়া সওদাগরের নামে প্রতিষ্ঠিত এবাদতখানা হেফাজত খানা সংরক্ষণ পরিচালনার জন্য ফি-ছাবিলিল্লাহ ওয়াকফ দলিল করিয়া দেন। মৌজা:থানা মহিরা,আর,এস, খতিয়ান নম্বর ৭৯১আর এস দাগ ২১৩৮ বি এস সৃজিত খতিয়ান নম্বর ৯৪১.১৩৬০ ও ২১৬১ বি এস দাগ নম্বর ১৬৪৩ পরিমান : ২০শতক। যাহা ওয়াকফ ই.সি নং ১৭৯৫২, হাজী মোহাম্মদ এয়াকুব সওদাগর ওয়াকফ এস্টেট, পটিয়া চট্টগ্রাম হিসাবে নিবন্ধিত।

 

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |