মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে জবাই করে হত্যা

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে জবাই করে হত্যা

কক্সবাজার ষংবাদদাতা : কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্ত্রী আদিয়া খাতুন (২৩)কে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে স্বামী নুর কামাল (২৪) পলাতক রয়েছে।

শুক্রবার (২৫আগস্ট) সকাল ৯টার দিকে টেকনাফ আলীখালি ২৫নং ক্যাম্পের ডি ব্লকে এই ঘটনা ঘটে। নিহত স্ত্রী টেকনাফ ২৫নং ক্যাম্পের ছামসু আলমের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জুবায়ের।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের একটি টিম যাই। সেখান থেকে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে এনজিও এমএসএফ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় ঘাতক স্বামী পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |