মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

চকরিয়া সড়ক দুর্ঘটনায় অন্তসত্ব মা-মেয়ে নিহতের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

চকরিয়া সড়ক দুর্ঘটনায় অন্তসত্ব মা-মেয়ে নিহতের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

চকরিয়া সড়ক দুর্ঘটনায় অন্তসত্ব মা-মেয়ে নিহতের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

মনসুর আলম মুন্না, কক্সবাজার : গেলো বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে কক্সবাজারের চকরিয়ায় সড়কে অন্তসত্বা মা ও মেয়ে নিহত হওয়ার ঘটনায় একজনকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার (৩০ আগস্ট) দিবাগত রাত ২ টায় র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের গোয়েন্দা শাখার সার্বিক সহযোগিতায় র‌্যাব-১৫ এবং র‌্যাব-৭ যৌথ অভিযান চালিয়ে সীতাকুন্ড থানার ছোট কুমিরা এলাকা থেকে পলাতক আসামি মাসুদুর রহমান বাদশা’কে গ্রেফতার করা হয়।

বুধবার দুপুরে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক।

গ্রেফতারকৃত আসামির মাসুদুর রহমান বাদশা নোয়াখালী জেলার রফিকুল্লাহ ছেলে। চালক লরিটি দ্রুত ও বেপরোয়া গতিতে চালানোর কারনেই ওই দুর্ঘটনা সংঘঠিত হয়েছে বলে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছে বলে জানান তিনি। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র‍্যাব।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |