মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শ্যামল কুমার পালিতকে “বাগীশিপ” বাঁশখালী উপজেলা নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

শ্যামল কুমার পালিতকে “বাগীশিপ” বাঁশখালী উপজেলা নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

দিগন্ত দেব; বাঁশখালী

বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-কেন্দ্রীয় কমিটি ঘোষিত হয়েছে  আজ। কর্মসূচি জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতা ২০২৩ এর প্রাক্কালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ) এর প্রধান উপদেষ্টা শ্রী শ্যামল কুমার পালিতকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাগীশিপ-বাঁশখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ।

এই সময় বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ) এর প্রধান উপদেষ্টা শ্যামল কুমার পালিত বলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহযোগী সংগঠন হিসেবে বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ) এর আত্ম-প্রকাশের পর হতেই শ্রীমদ্ভগবদগীতার বাণী প্রচার ও প্রসারের মাধ্যমে আলোকিত ও মানবিক সমাজ বিনির্মানে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ)। তিনি বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ) বাঁশখালী উপজেলা শাখার সকল কর্মকাণ্ডে সন্তুষ্টী প্রকাশ করেন এবং তাঁর অব্যাহত সার্বিক সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন।

শুভেচ্ছা জ্ঞাপনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলা শাখার সভাপতি এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, সহ-সভাপতি বিপুল কান্তি দত্ত, সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান অসীম কুমার দেব, সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, যুগ্ম-সাধারণ সম্পাদক কল্লোল সেন, অনুপ রক্ষিত, অধ্যক্ষ জনার্দন কুমার বনিক, বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ)-কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক শিপুল কুমার দে, যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক বাবুল কান্তি দেব (বাবলা), সদস্য সচিব লায়ন রিমন মুহুরী, বাগীশিপ-কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য শিক্ষক রূপক শীল, শিক্ষক সব্যসাচী দেব টিপু, দেবী রুদ্র, হৃসুক বার্তার সম্পাদক মাভৈ শ্রী তারানাথ চক্রবর্ত্তী, বাগীশিপ-চট্টগ্রাম জেলা শাখার সদস্য সচিব উজ্জ্বল শুক্লদাশ।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ) বাঁশখালী উপজেলা শাখার সন্মানিত সভাপতি সুজন আচার্য্য; সাধারণ সম্পাদক টুটন চৌধুরী; প্রচার ও প্রকাশনা সম্পাদক সনজিত দেব; সাংস্কৃতিক সম্পাদক চৈতী ধর এবং বাগীশিপ বাঁশখালী পৌরসভা শাখার দপ্তর সম্পাদক ও বাগীশিপ বাঁশখালী উপজেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে পরিচালনা বাঁশখালী উপজেলা জ্ঞানচর্চা পাঠাগার কেন্দ্রীয় কমিটির সভাপতি স্বপ্ন আচার্য্য দূর্জয় প্রমূখ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |