মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে গুলাগুলি, আরসার ৪ সদস্য অস্ত্রসহ গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে গুলাগুলি, আরসার ৪ সদস্য অস্ত্রসহ গ্রেফতার

মনসুর আলম মুন্না (কক্সবাজার): কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের সাথে আরসার সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। রবিবার রাতে উখিয়ার জামতলী ১৫ নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। এসময় র‌্যাব সদস্যরা ক্যাম্পে একটি ঘর ঘিরে রাখে। পরে সেই ঘর থেকে অস্ত্রসহ আরসার চার সদস্যকে আটক করেছে র‌্যাব। র‌্যাব কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক লে কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, পোপন সংবাদের র্ভিত্তিতে তার কাম্পে অভিযানে যায়।

অধিনায়ক জানান, ক্যাম্পে নাশকতা সৃষ্টির লক্ষে ক্যাম্পের একটি ঘরেই গোপন বৈঠক করছিল আরসার সদস্যরা। এমন সময় যাবের উপস্থিতি টের পেয়ে আরসা সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। র‌্যাবও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। ঘন্টাব্যাপি চলা গোলাগুলির পর আরসার চার সদস্য পালিয়ে যায়। বাকি চার সদস্যকে ওই ঘর থেকে আটক করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ৫টি অস্ত্র, কার্তুজসহ বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। অভিযানের বিষয়ে বিস্তারিত সোমবার সকাল ১১টায় কক্সবাজার র‌্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানান র‌্যাব অধিনায়ক লে কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

এর আগে ১৯ নভেম্বর উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) তিন শীর্ষ কমান্ডারকে গ্রেপ্তার করেছিল র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |