মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

টেকনাফে নৌকা প্রার্থীর সমর্থককে ২০ হাজার টাকা জরিমানা

টেকনাফে নৌকা প্রার্থীর সমর্থককে ২০ হাজার টাকা জরিমানা

মনসুর আলম মুন্না (কক্সবাজার):  কক্সবাজার-৪ আসনে নৌকার প্রার্থী শাহীন আক্তারের সমর্থককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর আড়াই টায় টেকনাফ উপজেলা পরিষদের সামনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এই জরিমানা করেন।

মো. এরফানুল হক চৌধুরী জানান, নৌকা প্রতীকের পক্ষে কালু মিয়া নামের এক সমর্থককে রঙিন ব্যানারে অন্যের ছবি ব্যবহার ও সঠিক সাইজের ব্যনার ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যানারটি সরিয়ে নেওয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |