রবিবার, ২১ Jun ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

বনশ্রীতে গৃহকর্মীর মৃত্যুর জেরে ৩ গাড়িতে আগুন

বনশ্রীতে গৃহকর্মীর মৃত্যুর জেরে ৩ গাড়িতে আগুন

অনলাইন  ডেস্ক:রাজধানীর বনশ্রী এলাকার একটি বাড়ির সামনে এক গৃহকর্মীর মরদেহ পরে থাকার ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ওই বাড়িতে ভাঙচুর ও গ্যারেজে থাকা ৩টি গাড়িতে আগুন দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়।

রোববার (৩১ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন পুলিশের ৩ সদস্য। পরে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে পুলিশ। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ভবন থেকে পড়ে এক গৃহকর্মীর মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা বাধা দেয়। একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে আমিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হই। পরে সহকর্মীরা আমাকে নিয়ে আসেন।

ওসি আরও জানান, আমি আসার পর ভবনটিতে আগুন দেয়া হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি জানানোর পর গোয়েন্দা পুলিশসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |