মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ কর্ণফুলীতে কারিতাস বাংলাদেশ পরিচালিত ব্রাদার ফ্লেভিয়ান স্কুলের ধ্যান সভা পশ্চিম শাহামিরপুর স্কুল মিলায়তনে অনুষ্ঠিত হয়।
৯মে(বৃহস্পতিবার)সকাল থেকে ধ্যান সভা কারিতাস চট্টগ্রাম অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা,মোঃ এমদাদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা,মাসুমা জান্নাত। বিশেষ অতিথি জুলধা ইউপি সদস্য মোহাম্মদ ওসমান,মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার সুমন যোসেফ কস্তা,উপজেলা এনজিও সমন্বয়ক মোহাম্মদ ওসমান হোসেন।
“যুব জীবনে নৈতিকতা ও আধ্যাত্নিকতা “বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন উক্ত স্কুলের প্রিন্সিপাল জুয়েল চাকমা। মোহাম্মদ হাসেম,জুয়েল রায়ের সঞ্চালনায় ধ্যান সভায় বিদ্যালয়ের ৫২জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন ৪টি ধর্মের বিষয়ে ধ্যান সভা হয়।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,স্কুলে হতে ঝরে পড়া শিক্ষার্থীদের বিভিন্ন উপযোগী কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য কারিতাস কতৃক পরিচালিত ব্রাদার ফ্লেভিয়ান টেকনিক্যাল স্কুল উপজেলায় যে বিশেষ অবদান রাখছে অত্যন্ত প্রশংসনীয়। আশাকরি যুবসমাজ টেকনিক্যাল জ্ঞান অর্জন করে দেশে ও বিদেশ দক্ষ জনশক্তি হিসেবে নিজকে প্রতিষ্ঠা করতে সক্ষম হবে।
ধ্যান সভায় আলোকপাত করেন ইসলাম ধর্মের উপর মাওলানা মোহাম্মদ মহব্বত আলী,খ্রীষ্ট ধর্মের ব্রাদার সুমন ডি’কান্ত,বৌদ্ধ ধর্মের জয়সেন ভিক্ষু,হিন্দু ধর্মের তুষ্ট প্রভু।