মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

ভালুকায় নৈশ প্রহরীদের মাঝে পোশাক বিতরণ

ভালুকায় নৈশ প্রহরীদের মাঝে পোশাক বিতরণ

সাইফুল ইসলাম, ভালুকা : ময়মনসিংহের ভালুকায় ঐতিহ্যবাহী মল্লিকবাড়ি বাজারের নৈশ প্রহরীদের মাঝে পোশাক ও বাঁশি বিতরণ করা হয়েছে।  মঙ্গলবার রাতে মল্লিকবাড়ি বাজারে ভালুকা মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দের নিজস্ব অর্থায়নে নৈশপ্রহরীদের মাঝে পোশাক বিতরণ করা হয়।

ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, মল্লিকবাড়ি বাজার একটি ঐতিহ্যবাহী বাজার এবং  গুরুত্বপূর্ণ। এ বাজার দিয়ে বেশ কয়েকটি এলাকার মানুষ চলাচল করে থাকে। এ বাজারে নৈশ প্রহরীদের নির্দিষ্ট পোশাক না থাকায় তাদের দায়িত্ব পালন দৃশ্যমান হয় না।

বাজারসহ আশপাশের এলাকায় চুরি রোধে নিরাপত্তাকর্মীদের পাহারা দৃশ্যমান করার জন্য এই নির্দিষ্ট পোশাক দেওয়ার উদ্যােগ নেই। পোশাক পেয়ে নিরাপত্তা কর্মীদের মাঝে এক ধরণের উচ্ছ্বাস কাজ করেছে। আমার বিশ্বাস এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। মল্লিকবাড়ি বাজারের ব্যাবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |