মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

তিতাসে ত্রাণ দেয়ার নামে প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের অভিযোগ আটক ৬

তিতাসে ত্রাণ দেয়ার নামে প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের অভিযোগ আটক ৬

ইমাম হোছাইন,তিতাস: কুমিল্লার তিতাসে ত্রাণ দেয়ার কথা বলে ৩৫বছর বয়সি (রোজিনা ছদ্মনাম) মানসিক প্রতিবন্ধী এক নারীকে গণধর্ষণের অভিযোগে ৬ বখাটে যুবককে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো:- ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের মৃত মনু মিয়ার ছেলে টিম ম্যানেজার আলীনুর প্রকাশ আলী (৪৫), চকের বাড়ীর মৃত বাচ্চু সরকারের ছেলে সিএনজি বাবু (৪০), হরিপুর চকেরবাড়ীর ঘটক মোখলেস মিয়ার ছেলে সিএনজি চালক ইদন (২৫), হরিপুরের নুর ইসলামের ছেলে আরিফ (৩০), দাসকান্দি চকেরবাড়ীর নুরুল ইসলামের ছেলে নুরমোহাম্মদ প্রকাশ চোক্কা (২৫), একই গ্রামের বিষ্ণ কমল দা প্রকাশ সেন্টু মজুমদা’র ছেলে বিদ্যুত মজুমদার (৩৫)। এর আগে স্থানীয় জনতা ও ছাত্র সমাজের যুবকরা তাদেরকে আটক করে গাছের সাথে বেঁধে গণধোলাই দিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

অভিযোগে জানা যায়,গত বুধবার (২৮ আগস্ট) দুপুরে ভুক্তভোগী নারীকে উপজেলার দাসকান্দি বাজারে যায় ত্রাণ পাওয়ার আশায়। সে সময় সিএনজি বাবু ভিকটিমকে ত্রাণ দেয়ার প্রলোভন দিয়ে দাসকান্দি বাজারের মোঃ আলীনুর আলীর দোকানে বসিয়ে রাখে এবং সন্ধ্যা ঘনিয়ে এলে অভিযুক্তরা একত্রিত হয়ে পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি এলাকায় জানা জানি হলে তিতাস উপজেলার ছাত্র সমন্বয়দের কাছে খবর পৌছায়। এরপর তারা শুক্রবার সকালে অভিযুক্ত ৬জনকে দাসকান্দি বাজারে ডাকেন। এরপর অভিযুক্ত ধর্ষকের জিজ্ঞাসাবাদে তারা ওই ঘটনার সত্যতা স্বিকার করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক দৈনিক প্রতিদিনের কাগজকে জানান, অভিযোগের ভিত্তিতে ৬জনকে আটক করা হয়েছে। মেডিকেল চেকআপের জন্য কটিমকে উদ্ধার করা হয়। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |