সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন
মনসুর আলম মুন্না (কক্সবাজার) : কক্সবাজারে ফেইসবুক স্ট্যাটাস দিয়ে এক যুবকের আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। সে কক্সবাজার সদর উপজেলার ভারোখালীর হেলাল উদ্দিনের ছেলে জিহাদ ২৫ বলে জানা গেছে ।জানা যায় যে, জিহাদ তার বড় বোনের স্বামীর পৌরসভার ৩ নং ওয়ার্ড নূরপাড়া এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান হাকিমের ডিস্ট্রিবিউশনে কম্পিউটার হিসেবে চাতরী করত। কিন্তু দীর্ঘ তিনদিন ধরে চাকরিতে না আসার পর হাকিম জানতে পারে যে জিহাদ তার ভাড়া বাসায় আত্মহত্যা করেছে। কিন্তু ফেসবুক স্ট্যাটাস দিয়ে কেন আত্মহত্যা করেছে তার কোন সঠিক তথ্য এখনো জানা যাযনি।
ঘটনাটি ঘটে সোমবার ২৩ সেপ্টেম্বর রাত ৮ টায় কক্সবাজার খুরুশকুল রাস্তার মাথা চৌধুরী ভবনের পিছনে আবু তাহের চৌধুরীর বিল্ডিংয়ের চারতলার একটি ফ্ল্যাট রুমে। কিন্তু এই ঘটনার পরপর তার আত্বীয় স্বজনের পক্ষ থেকে কোন তথ্য না দিলেও জিহাদের বোনের জামাইর দেওয়া তথ্যমতে ফেসবুক স্ট্যাটাসে দিয়ে তার শ্যালক আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ঘটনাস্থল থেকে লাশ কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে এসে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু নিশ্চিত হওয়ার পরে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। বিষয়টি নিয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি ফয়জুল করিম নোমানকে কল করা হলে তারা বিষয়টি জানেনা বিধায় পুলিশের পক্ষ থেকে কোন বক্তব্য এবং ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারিনি। তবে আত্মীয় স্বজনরা যদি হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় সেটি ভিন্ন একটা বিষয়।