শফিক ইসলাম, মহালছড়ি (খাগড়াছড়ি): গত ২৩ নভেম্বর “গোষ্ঠী-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গড়ি,সম্প্রীতির খাগড়াছড়ি” এ শ্লোগানকে সামনে রেখে সেনাবাহিনী স্থানীয় যুবকদের ক্রীড়ার মাধ্যমে সন্ত্রাস ও মাদক মুক্ত যুব সমাজ তৈরীর লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুনামেন্টের শুরু হয়। খাগড়াছড়িতে অনুষ্ঠিত রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় সেমিফাইনালে দীঘিনালা জোনকে ৩-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে মহালছড়ি জোন।
রবিবার ৩ ঘটিকায় শুরু হওয়া খাগড়াছড়ি স্টেডিয়ামে মহালছড়ি জোন ও দীঘিনালা জোনের মধ্যে অনুষ্ঠিত খেলাটি প্রথমার্ধে ১-১ গোলে সমতা ছিল। দ্বিতীয়ার্ধে মহালছড়ি জোন পর পর দুই গোল করে এগিয়ে। শেষ মহূর্ত্বে দীঘিনালা আরো একটি গোল করে গোলের ব্যবধান কমালেও শেষ পর্যন্ত মহালছড়ি জোন জয় নিয়ে মাঠ ছাড়ে। টান টান উত্তেজনাপূর্ণ খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন মহালছড়ি জোনের মাচিং মারমা।
উলেখ্য খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী দিনে অনূর্ধ্ব-২০ দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক আসিফ ভূঁইয়া ও সাফ জয়ী কৃতি নারী ফুটবলার মণিকা চাকমাকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানা যায়।
এর আগে গতকাল শনিবার লংগদু জোনকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করেছিল মারিশ্যা জোন। আগামী ৩ ডিসেম্বর মঙ্গলবার মহালছড়ি জোন ও মারিশ্যা জোনের মধ্যে অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা।