মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

নীলফামারীতে সাবেক রেলমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ফেনসিডিলসহ আটক

নীলফামারীতে সাবেক রেলমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ফেনসিডিলসহ আটক

রাশেদুল ইসলাম আপেল, নীলফামারীঃ সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) সহ দুইজনকে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ। বুধবার (০৪ ডিসেম্বর) রাতে নীলফামারীর ডোমার উপজেলার পশ্চিম বোড়াগাড়ি এলাকায় থেকে তারা আটক হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌরসভা এলাকার মন্মমথ রায়ের ছেলে ও সাবেক রেলমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা দীপঙ্কর রায় মিঠু (৩৫) এবং নীলফামারীর ডোমার উপজেলার দক্ষিণ কেতকীবাড়ি পাঠানপাড়া এলাকার মৃত অলিয়ার রহমানে ছেলে মনছুর আলী (৪০)।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত ৯টার দিকে দুইজন আসামী সহ ১০০ বোতল ফেনসিডিল আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |