মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

সিরাজদিখানে আলু রোপন শুরু

সিরাজদিখানে আলু রোপন শুরু

আকাশ মন্ডল, সিরাজদিখান (মুন্সিগঞ্জ): দেশের বৃহত্তম আলু উৎপাদনকারী অঞ্চল মুন্সিগঞ্জ  তথা বিক্রমপুরের সিরাজদিখান উপজেলার বিস্তৃত  মাঠ জুড়ে আলু রোপন শুরু হয়েছে৷ উপজেলা জুড়ে বিশাল কৃষি কর্মযজ্ঞে শত শত নারী পুরুষ কৃষি শ্রমিক হিসেবে কাজ করছেন৷ আগামী একমাস জুড়ে চলবে কৃষকের এই আলু রোপনের  কর্মযজ্ঞ ৷ তবে বীজ সংকটের পাশাপাশি চড়া মূল্যে বীজ ও সার ক্রয় সহ বাজারে আলুর উচ্চমূল্যের কারণে আলুর জমি বেশি টাকায় ভাড়া নিতে হচ্ছে বলে অভিযোগ কৃষকদের৷ সিরাজদিখান উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে আলু চাষাবাদ পুরোদমে শুরু হয়েছে৷ আলু রোপনের তিন মাস পরে মার্চের শুরুতে আলু উত্তোলন শুরু করবে কৃষক৷
কৃষক আমির হোসেন শেখ জানান এবার তিনি ১ হাজার ৪০০ শত শতাংশ জমিতে আলু রোপন শুরু করেছেন  এবার বীজ আলুর খুব সংকট ৪০ কেজির এক বস্তা বিজ আলুর মূল্য ৭ থেকে সাড়ে ৭ হাজার টাকা বস্তা, এবং বাক্স আলুর বীজ এক বক্সের মূল্য ২৮ থেকে ৩২ হাজার এবং হল্যান্ডের লাল আলুর বক্স ৩৭ থেকে ৪৩ হাজার টাকায়  ক্রয় করতে হচ্ছে৷ তিনি আরও  বলেন এবার আলু রোপনে খরচ দ্বিগুণ  জমির ভাড়া দিগুন, জমিতে হাল দেয়ার খরচ  বেশি৷ ৪০ কেজি এক বস্তা বিজ আলুতে ২০ থেকে ২২ মন আলু উৎপাদন হয় এবার এত টাকা খরচ করে আলু রোপন করেছি পুজি উঠাবেন কি করে  তা নিয়ে চিন্তিত আছেন
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ  আবু সাঈদ শুভ্র  জানান চলতি মৌসুমে উপজেলায় এ বছর ৮৮২০ হেক্টর  জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে৷ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা ২৬৬৩৪২.৯৬ হয়েছে মেট্রিক টন ৷

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |