মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ তরুণ-তরুণী আটক

সোনারগাঁয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ তরুণ-তরুণী আটক

আলআমিন কবির, সোনারগাঁও (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনায় পুলিশের এক বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই তরুণ-তরুণীকে আটক করেছে সোনারগাঁও  থানা পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) রাতে সোনারগাঁও  উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের মেঘনা সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ আব্দুল বারী।

ওসি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ তাদের দুজনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |