মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে ইত্তেফাকের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খাগড়াছড়িতে ইত্তেফাকের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি: নানা আয়োজনে খাগড়াছড়িতে দেশের পাঠকপ্রিয় সংবাদ মাধ্যম জাতীয় দৈনিক ইত্তেফাকের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে ইত্তেফাকের খাগড়াছড়ি প্রতিনিধি ও জেলা প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্যের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

কেক কাটা পরবর্তী আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) মো. হাসান মারুফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ম সহ আরও অনেকেই।

আলোচনা সভায় ইত্তেফাকের প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান তাঁদের ঐতিহ্য ও সফলতা নিয়ে আলোচনার পাশাপাশি উল্লেখ্য হয় যে, ১৯৫৩ সালের ২৪ ডিসেম্বর দৈনিক হিসেবে ইত্তেফাক পত্রিকাটি যাত্রা শুরু করে এবং ২৫ ডিসেম্বর দৈনিকের প্রথম সংখ্যা প্রকাশিত হয়। এরপূর্বে ১৯৪৯ সালের ১৫ আগস্ট সাপ্তাহিক হিসেবে ইত্তেফাক যাত্রা শুরু করে, যার সম্পাদক ছিলেন, তোফাজ্জল হোসেন মানিক মিয়া এবং প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, আবদুল হামিদ খান ভাসানী ও প্রকাশক ছিলেন, ইয়ার মোহাম্মদ খান।

এছাড়াও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জেলা-উপজেলা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিক সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |