মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

ডোমারে উপদেষ্টা আসিফ মাহমুদের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি

ডোমারে উপদেষ্টা আসিফ মাহমুদের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি

মাহমুদ হাচান (শিশু সাংবাদিক) নীলফামারী: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নীলফামারীর ডোমারে আসবে।

বৃহস্পতিবার (২৬শে ডিসেম্বর) সকাল ৯টায় ১৫ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে নীলফামারীর ডোমারের অবতারণ করবেন।

সফরসূচি অনুযায়ী তিনি বৃহস্পতিবার সকাল ৯টা ১৫মিনিটে ডোমার উপজেলার হেলিপ্যাড মাঠে অবতরণ করবেন। তিনি সকাল ১০টায় উপজেলার অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন । শীতবস্ত্র বিতরণ শেষে তিনি উপজেলায় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন।

উপদেষ্টার সফরের বিষয়টি নিশ্চিত করে, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বলেন – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আগমন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আগমন উপলক্ষে উপদেষ্টাকে বহনকারী হেলিকপ্টার অবতরণের জন্য উপজেলা হেলিপ্যাড মাঠ সংস্কার সহ ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শেয়ার করুন