মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে মাদক বিরোধী র‍্যালী অনুষ্ঠিত

সোনারগাঁয়ে মাদক বিরোধী র‍্যালী অনুষ্ঠিত

আলআমিন কবির সোনারগাঁও (নারায়ণগঞ্জ): রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন গজারিয়া মুন্সিগঞ্জ এর উদ্যোগে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পৌরসভার আমিনপুর মাঠ প্রাঙ্গনে মাদকের বিরুদ্ধে জনসচেতনা বৃদ্ধির লক্ষে মাদকের বিরুদ্ধে, মাদক বিরোধী র‍্যালীর আয়োজন করা হয়।

২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে মাদক বিরোধী র‍্যালীতে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি টুরিস্ট পুলিশ সিলেট মুন্সিগঞ্জ এর মোঃ সাখাওয়াত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগের পুলিশ সুপার পি পি এম মোহাম্মদ নাইমুল হক , রেনেসাঁ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা কমিউনিটি টুরিস্ট পুলিশের সভাপতি ও সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ জোনের টুরিস্ট পুলিশের ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, মুন্সিগঞ্জ জেলার টুরিস্ট পুলিশ ইনচার্জ পিপিএম মোহাম্মদ মামুনুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারি,সোনারগাঁ থানার তদন্ত ওসি মোহাম্মদ রাসেদ, সোনারগাঁ পৌর বিএনপি’র সভাপতি হাজী মোহাম্মদ শাজাহান মেম্বার, মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |