মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী থ্রি হুইলার গর্তে পড়ে আহত-১০

চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী থ্রি হুইলার গর্তে পড়ে আহত-১০

মোঃ মোক্তার হোসেন মুক্তা, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ রোডে মহারাজপুর ইউপি আকুনবাড়িয়া মোড়ে যাত্রীবাহী একটি থ্রি হুইলার (মাহিন্দ্রা), যাত্রী নামানোর সময় অপর দিক থেকে আসা একটি ধান বোঝাই নসিমন, দাঁড়িয়ে থাকা থ্রি হুইলারটিকে আকস্মিক ভাবে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শনে জানা যায়, আজ বিকেল আনুমানিক ৩ ঘটিকায় আকুনবাড়িয়া মোড়ে এ দুর্ঘটনায় ঘটে। গাড়িতে থাকা ১০ জন যাত্রীসহ গাড়িটি রাস্তার পাশে ১৫ ফিট গর্তে পড়ে মারাত্মক ভাবে যাত্রী আহত হয়। যার মধ্যে ২জন যাত্রী আশংকা জনক।

ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা জানান, অবৈধ নসিমন গাড়িটির বেপরোয়া গতির কারনে এ ঘটনা ঘটেছে। আশেপাশে এলাকাবাসির সাহায্যে আহত ব্যাক্তিদের চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শর্য্যা বিশিষ্ট সদর মডেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মহাসড়ক রাস্তায় অবৈধ নসিমন, করিমন এ ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করা না গেলে, দুর্ঘটনা ঘটতেই থাকবে।সাধারন জনগণ দাবী করেন “নিরাপদ সড়ক নিশ্চিত করে এ মর্মান্তিক দূর্ঘটনার কারণ উদঘাটন এবং তা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |