মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
নাজমুল হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৪ নং ফেরিঘাট এলাকায় শাহাদত মেম্বার পাড়ায় রেজাউল করিম শহীদের দুটি গবাদি পশু ও দুটি বসত ঘর সহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ২৭ ডিসেম্বর বিকেল ৫ ঘটিকা সময়ের দিকে দৌলতদিয়ার শাহাদাৎ মন্ডল পাড়ায় এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান শহীদের বসতবাড়ির রান্নাঘরের চুলায় থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এলাকাটি ঘনবসতি হওয়ার কারণে দ্রুত সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়ি রেজাউল করিমের ঘরে। এ সময় শহীদের গোয়াল ঘরে থাকা দুইটি গরু আগুনে পুড়ে যায়। পরিবারের ও আশপাশের লোকজনের চিৎকার চেঁচামেচিতে
দৌলতদিয়া ৪ নং ফেরিঘাট এলাকার আশেপাশে থাকা লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর কাজে চেষ্টা করে ব্যর্থ হন। এ সময় গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তারা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে এক থেকে দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনে নিভাতে সক্ষম হয়।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার বাসের আলী জানান, আমরা খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছায়ে এক থেকে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হয়েছি। তিনি আরো জানান, একটি গবাদি পশু ও দুইটি বসত ঘর পুড়েছে।
বাড়িতে ঘটনা ঘটে একটি গাভীসহ বসতবাড়ি ছাই। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।