মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
চয়ন আহমেদ, কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীর রেল ব্রিজের নিচ থেকে এক অজ্ঞাত ব্যক্তির হাত ভাঙা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমারখালীর চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ার কুষ্টিয়া -রাজবাড়ী রেলপথের লোহার রেলসেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
অজ্ঞাত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫-৫০ বছর ধারনা করা হচ্ছে। মৃত ব্যক্তি পরনে চেক লুঙ্গি ও শার্ট এবং কাল রঙের কোর্ট রয়েছে। বাম হাত ভাঙা, মুখ ও পাঁয়ে ক্ষত চিহ্ন রয়েছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, গড়াই নদীপাড়ের উপর হয়ে পড়ে আছে মরদেহটি। মরদেহটি ঘিরে উৎসুক জনতা ভিড় করেছেন। স্থানীয়রা জানান, রেল সেতুর নিচে সকালে মরদেহটি দেখে পুলিশে খবর দেওয়া হয়। তারা আরো জানান, ধারণা করা যাচ্ছে অজ্ঞাত ব্যক্তিটি ট্রেনের যাত্রী ছিলেন। ট্রেন থেকে পড়ে এ ঘটনা ঘটতে পারে।
কুমারখালী থানার উপ-পরিদর্শক বিপ্লব বিশ্বাস বলেন, খবর পেয়ে ৪৫-৫০ বছর বয়সি এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তি পরনে চেক লুঙ্গি ও শার্ট এবং কাল রঙের কোট রয়েছে। শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ক্ষত আছে। এটি দুর্ঘটনা, নাকি হত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন আসলে বলা যাবে।