মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

গোয়ালন্দে আম গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

গোয়ালন্দে আম গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

নাজমুল হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ডের নিলু শেখের পাড়ার সান সাইন কলেজিয়েট স্কুলের পিছনে বাগানে আম গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় ওমর মন্ডল(২০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ ডিসেম্বর) এক প্রেস নোটে বিষয়টি নিশ্চিত করেন,  গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।  নিহত ওমর মন্ডল (২০) গোয়ালন্দ পৌর সভার ৪ নং ওয়ার্ডের নিলু শেখের পাড়া গ্রামের কালাম মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাত ৯ টার দিকে নিহত ওমর মন্ডল (২০) রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়।পরবর্তী সময় তাঁর মা সারারাত আশেপাশে খোঁজাখুজি করে তাঁকে পায় না। সোমবার (৩০ ডিসেম্বর) ভোর সারে ছয়টার দিকে সানসাইন কলেজিয়েট স্কুলের পিছনে আবু ডাক্তারের বাগানে আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহটি দেখতে পান। এসময় তাঁর চিৎকারে আশেপাশের লোক জড়ো হয়ে রশি কেটে তাঁর লাশ নিচে নামায়।

নিহতের পিতা কালাম মন্ডল বলেন, রাতে খাবার খেয়ে সে ঘর থেকে বের হয়েছে তারপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। কারো সাথে কোন ঝগড়া বিবাদ হয়নি। ও গাড়ি চালাতো নিজের মতো থাকতো। আর যেখানে এসে গলায় ফাঁস নিয়েছে এখানে চারদিক থেকে আটকানো।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ঘটনা শোনার সাথে সাথে থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |