মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

চট্টগ্রামে ভাটিয়ারি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে মেজর জেনারেল শাহিদুল এমরান

চট্টগ্রামে ভাটিয়ারি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে মেজর জেনারেল শাহিদুল এমরান

চট্টগ্রাম অফিস: চট্টগ্রামের ভাটিয়ারি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে আসেন বাংলাদেশ সেনাবাহিনী ঊর্ধ্বতন কতৃপক্ষ। পরিদর্শনে আসেন প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট মেজর জেনারেল খন্দকার মোঃ শাহিদুল এমরান এবং পরিচালনা পর্ষদের সভাপতি ও বাংলাদেশ মিলিটারি একাডেমির ডেপুটি কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ফজলে গাওস, এনডিসি, এএফডব্লিউসি,পিএসসি সহ অন্যান্য অফিসারবৃন্দ।

সোমবার ৩০ ডিসেম্বর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে আসেন তারা। এসময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ তাঁদের স্বাগত জানান। পাশাপাশি সহকারী শিক্ষক জনাব সুজন নাথ ফুলের তোড়া দিয়ে প্রতিষ্ঠানের নবাগত সভাপতিকে বরণ করে নেন।

এসময় প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও সভাপতি প্রতিষ্ঠানের নবনির্মিত ৫ তলা ভবনে আগামী শিক্ষাবর্ষের জন্য প্রস্তুতকৃত আধুনিক সুবিধা সম্বলিত শ্রেণিকক্ষ,শিক্ষক মিলনায়তন, উন্নত ও মানসম্মত ল্যাব-লাইব্রেরি পরিদর্শন করেন।

উল্লেখ্য, প্রধান পৃষ্ঠপোষক নতুন শিক্ষাবর্ষের জন্য গৃহীত প্রস্তুতিমূলক পদক্ষেপে খুবই সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের বর্ধিত সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও তিনি প্রতিষ্ঠানের ক্যান্টিন, অভিভাবক ছাউনি এবং অডিটোরিয়াম মাল্টিপারপাস ভবন নির্মানের নির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |