মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

সোনাইমুড়িতে চাকরি দেয়ার নামে অর্থ নেয়া ও যৌন হয়রানির অভিযোগ উঠেছে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে

সোনাইমুড়িতে চাকরি দেয়ার নামে অর্থ নেয়া ও যৌন হয়রানির অভিযোগ উঠেছে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে

খোরশেদ আলম
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে আবদুল্লাহ হাট ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার বিভিন্ন পদে নিয়োগে ঘুষ গ্রহণ ও ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগ উঠেছে অধ্যক্ষ কেএম আলতাব হুসাইন এর বিরুদ্ধে।
মাদ্রাসার আয়া ও কাম কম্পিউটার শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিলে এতে করে বেশ কিছু নিয়োগ প্রার্থী আবেদন করেন। পরে তাদের কাগজপত্র যাচাই-বাছাই করে ৪ মার্চ  ইন্টারভিউর দিন নির্ধারণ করা হয়। এরই পূর্বে
আয়া পদে শারমিন আক্তার নিয়োগ প্রার্থীকে চাকরি দেয়ার আশ্বাস দিয়ে তার বাবার কাছ থেকে ৩০ হাজার টাকা নেন মাদ্রাসার অধ্যক্ষ।
ভুক্তভোগীর পিতা মোহাম্মদ আলমগীর জানান,সে একজন নির্মাণ শ্রমিক।তার মেয়েকে চাকরি দিবে বলে আমার কাছ থেকে চৌমুনীর আজমির হোটেলের এই অধ্যক্ষ ৩০ হাজার টাকা নেয় এবং আমার সকল কাগজপত্র যাচাই করে আমার মেয়ের কলেজ থেকে প্রত্যয়ন পত্র এনে দিতে বললে আমি তাও দিতে সক্ষম হই। কিন্তু পরবর্তীতে আমার মেয়ের জাতীয় পরিচয়পত্রের বাহানা দিয়ে নিয়োগ না দিয়ে যে ব্যক্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়নি তাকেই নিয়োগ দিয়ে দেন।এখন আমার দেওয়া টাকাগুলো চাইতে গেলে অধ্যক্ষ বিভিন্ন তালবাহানা দেখায়।
নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসায় পড়ুয়া একাধিক ছাত্র-ছাত্রী বলেন,তাদের মাদ্রাসার অধ্যক্ষ  ইতিপূর্বে বেশ কিছু ছাত্রীদের সাথেও বিরুপ আচরণ করেছেন।বিভিন্ন ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে মা খালা ডেকে রিক্সায় উঠায় উনার পাশে বসিয়ে বিভিন্ন রকম অসৎ আচরণ করেন।
এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ কে এম আলতাব হোসেনের কাছে জানতে চাইবে তিনি সভাপতির অনুমতি ছাড়া কথা বলতে পারবেন না বলে এড়িয়ে যান।
মাদ্রাসার সভাপতি আব্দুল হানিফ বলেন, উক্ত অভিযোগের সত্যতা নেই। তিনি বিষয়টি খতিয়ে দেখেছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |