মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

চট্টগ্রামে এনজিও কর্মী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

চট্টগ্রামে এনজিও কর্মী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ফারহানা মহসিন, চট্টগ্রাম:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এনজিওকর্মী চম্পা চাকমাকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি মো. এনামুল হক এনামকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।
মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরে এই তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম।আসামি মো.এনামুল হক (২৭), রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে।খুন হওয়া চম্পা রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের শান্তিময় চাকমার মেয়ে। তিনি ‌‘পদক্ষেপ’ নামে একটি এনজিওর রাঙ্গুনিয়া শাখার সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম জানান, কিস্তির টাকা নিয়ে বাকবিতণ্ডায় রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে এনজিও কর্মী চম্পা চাকমার শ্বাস নালীতে নৃশংসভাবে ছুরিকাঘাত করে হত্যা মামলার প্রধান আসামি মো. এনামুল হক এনামকে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে।আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হবে।
জানা গেছে, অভিযুক্ত এনামুল তার বোনের মাধ্যমে পদক্ষেপ এনজিও থেকে এক লাখ টাকা ঋণ নেন। কিস্তির টাকা পরিশোধ নিয়ে এনজিও কর্মকর্তা চম্পার সঙ্গে তার কয়েকবার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আগে থেকে হত্যার পরিকল্পনা নিয়ে এনামুল গত ৫ মার্চ রাত সাড়ে ৮টার দিকে ধামাইরহাট এলাকায় পদক্ষেপ এনজিও কার্যালয়ের নিচে দাঁড়িয়ে থাকেন। কাজ শেষে অফিস থেকে নামার সঙ্গে সঙ্গে চম্পার সঙ্গে এনামুলের কথা-কাটাকাটি হয়। এরপর এনামুল তার হাতে থাকা ছুরি দিয়ে চম্পার গলায় আঘাত করেন। এরপর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |