বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর জেলার মুজিবনগর হাসপাতালকে ব্যবহার করে প্রতিবছর লক্ষ লক্ষ টাকা লোপাট করার অভিযোগ উঠেছে জেলার শালিকা গ্রামের জামাত-শিবির নেতা দুর্নীতিবাজ এসএম জোহার বিরুদ্ধে। হাসপাতালের সমস্ত টেন্ডার জোহা নিয়ন্ত্রণ করে এবং বাজার দরের চেয়ে বেশি মুল্যে ক্রয় করে। দুর্নীতিবাজ জোহার নিজের নামে ভুয়া একটা ট্রেড লাইসেন্স আছে। নেই ড্রাগ লাইসেন্স, আমদানি-রপ্তানি লাইসেন্সও নেই এবং দরপত্রের শর্ত অনুযায়ী ব্যাংকে কোম্পানির একাউন্টে যে পরিমাণ স্থিতি থাকা দরকার, সেটাও ছিলোনা।
আরও পড়ুন: লালমনিরহাটে নারী নির্যাতন প্রতিরোধে সমন্বয় সভা
তারপরও জোহা এন্টারপ্রাইজ কিভাবে টেন্ডার বরাদ্দ পায় তা নিয়ে জনমনে প্রশ্ন। ২০২৩-২০২৪ অর্থ বছরের এমএস আর সামগ্রী দরপত্রের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ৬ অক্টোবর ২০২৩ তারিখে দৈনিক ভোরের কাগজে। দরপত্র ক্রয়ের শেষ তারিখ ছিল ২২ অক্টোবর ও দরপত্র দাখিলের তারিখ ছিল ২৩ অক্টোবর এবং একইদিন দরপত্র খোলার সময় ছিল ১২.৩০ মিনিটে। এমএসআর সামগ্রী যেমন (ক) মেডিসিন (খ) যন্ত্রপাতি (গ) কেমিক্যাল রি- এজেন্ট (ঘ ) আসবাবপত্র ও কিচেন সামগ্রী (ঙ) লিলেন সামগ্রী (চ) গজ, ব্যান্ডেজ ও তুলা। যাহার ব্যাংক পে অর্ডার ছিল ক- ৫০০০০/-,খ-৩০০০০/-, গ- ১০০০০/-, ঘ- ১০০০০/-, ঙ- ২০০০০/-, চ- ২০০০০ টাকা। প্রতিবারের মত এবারও সিডিউল জমা সম্পন্ন হয়েছে তবে জনমনে বা এলাকাবাসী মনে করছে আাবারও দুর্নীতিবাজ জোহা মুজিবনগর হাসপাতালের বরাদ্দপত্র বা ওয়ার্ক অর্ডার পাবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামানের যোগসাজশে মুজিবনগর হাসপাতালে প্রতি বছর এমএসআর সামগ্রী টেন্ডারের টাকা দুর্নীতিবাজ জামাত শিবির নেতা এম এস জোহা দেদারসে গিলে খাচ্ছে। নিম্নমানের ওষুধ এবং হাসপাতালে নিম্নমানের ব্যবহার্য সমস্ত এমএস আর সামগ্রী দিয়ে লোপাট করছে সমস্ত অর্থ। এলাকাবাসীর প্রশ্ন- দেখার কি কেউ নেই?
ভুক্তভোগী এলাকাবাসীর সূত্রে জানা গেছে, অবৈধভাবে হাসপাতাল কর্মকর্তা ও কতিপায় দালালের মাধ্যমে প্রতি বছর টেন্ডারের বিপুল পরিমাণ টাকা লুটপাট করছে। একদিকে হাসপাতাল যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে নিম্নমানের ঔষধ এবং সার্জিকাল যন্ত্রপাতি দিয়ে সাধারণ রোগীদের চিকিৎসায় ব্যাঘাত ঘটাচ্ছে। এ ব্যাপারে এলাকাবাসীর নিকট জানতে চাইলে তারা বলেন এই জোহা একজন জামাত-শিবির কর্মী তার পরিবারের সবাই জামাত শিবিরের সাথে জড়িত বিধায় এই দুর্নীতিবাজ জোহার নিকট থেকে মুজিবনগর হাসপাতালকে মুক্তি চায় আমরা এলাকা বাসী।
নিম্নমান ঔষধ ও সার্জিক্যাল যন্ত্রপাতি সরবরাহ করে প্রতি বছর জোহা রোগীদের কাছে ভয়ংকরুপি মানুষ হিসেবে ধারণ করেছে। এই দুর্নীতিবাজ জামাত শিবির নতা জোহা থেকে হাসপাতাল মুক্ত না করলে হাসপাতাল আরো ক্ষতিগ্রস্ত হবে মনে করেন সচেতনমহল। যথাযথ টেন্ডারের সঠিক যাচাই-বাছাই পূর্বক সঠিক কোম্পানিকে কাজ দিয়ে হাসপাতাল থেকে দুর্নীতিবাজ মুক্ত করা জরুরি বলে মনে করেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামানকে বার বার কল দিয়েও তার মন্তব্য পাওয়া যায়নি।