বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

ত্রিশালে ৩ পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আসামি ছিনতাই

ত্রিশালে ৩ পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আসামি ছিনতাই

 নিজস্ব সংবাদদাতা : ময়মনসিংহের ত্রিশালে পুলিশের তিন কর্মকর্তাকে কুপিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। আহত পুলিশ কর্মকর্তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। রোববার (১৭ মার্চ) দিনগত রাত সাড়ে দশটার দিকে ত্রিশালের ধানিখোলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তারা হলেন, এসআই ইসমাইল হোসেন (৩০), এএসআই গোলাম রসুল (৩৫) ও এএসআই রাকিব (৩৯)। তারা সবাই ত্রিশাল থানায় কর্মরত। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর প্রতিদিনের কাগজকে এসব তথ্য নিশ্চিত করেছেন। মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, এএসআই রাকিবের পেটে কোপ লেগেছে। এসআই ইসমাইলের পিঠে ও এএসআই রসুলের কনুইয়ের উপরে কোপানোর আঘাত রয়েছে। শুরুতে রক্তক্ষণ বন্ধ হচ্ছিল না। অন্যদের বেডে পাঠানো হয়েছে। তবে রাকিবের অবস্থা কিছুটা গুরুতর।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |