মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
কে এম ফোরকান, চট্টগ্রাম : যাত্রী ভোগান্তি ও ভাড়া নৈরাজ্যের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পরিবহন সিন্ডিকেটের সন্ত্রাসী হামলার শিকার হয়েছে চট্টগ্রামের কয়েকজন সংবাদকর্মী।
শনিবার (১৫ জুন) আনুমানিক রাত ৯ টায় অলংকারস্থ জিএস দিদার নামীয় কাউন্টারে সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।
পবিত্র ঈদুল আজহা কেন্দ্র করে ঘরমুখী যাত্রীদের চাপ ক্রমেই বাড়ছে। শুরু হয়েছে ভাড়ার নৈরাজ্য। এতে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষজন চরম দুর্ভোগে পড়ছে। যাত্রীদের অভিযোগ অধিকাংশ পরিবহনে ভাড়া চাওয়া হচ্ছে দ্বিগুণ। এ বিষয়ে সংবাদ সংগ্ৰহ করতে ঘটনাস্থলে যায় চট্টগ্রামে কয়েকজন সংবাদকর্মী। এসময় তারা তথ্য সংগ্রহ করতে গেলে শুধু হয় বাকবিতন্ডায় একপর্যায়ে তাদের বাধা ও হামলার শিকার হন দায়িত্বরত সংবাদকর্মীরা।
জানা যায়, ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানির বিষয়ে সংবাদ সংগ্ৰহ করতে গেলে অভিযুক্তরা ক্ষীপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি প্রদান করে এবং অভিযুক্ত ২জন সহ অজ্ঞাতনামা ৬-৭ জন (সাংবাদিকদের) ওপর হামলা চালায়। এ সময় লোহার পাইপ, রড, লাঠি দিয়ে সাংবাদিকদের ওপর এলোপাতাড়ি হামলা চালানো হয়। সাংবাদিকদের ক্যামেরা ভাংচুর, মোবাইলও ভাঙচুর করে হামলাকারীরা। ঘটনাস্থলে অন্যান্য সাংবাদিকরা গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগী চাইলে অলংকার পুলিশ বক্সের একটি টীম ঘটনাস্থলে গেলে হামলাকারী কাউন্টার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সহকর্মীদের মাধ্যমে ঘটনাস্থল থেকে আহত সাংবাদিকদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এঘটনায় রবিবার (১৬ জুন) নগরীর পাহাড়তলী থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
ঘটনার বিষয়ে সাংবাদিক মো. ইকবাল হাসান জানান, তিনি চট্টগ্রাম আনোয়ারা এলাকার বাসিন্দা ও জাতীয় দৈনিকের সাংবাদিক। তারা ভাড়া নৈরাজ্যের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে পরিবহনের সিন্ডিকেটর হামলার শিকার হোন, এ ঘটনায় হামলাকারী জি এস দিদার এর ম্যানেজার মোঃ সরোয়ার, নাছির সহ অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহ বলেন, বিষয়টি তদন্ত করে হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার কার্যক্রমও চলমান।