মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

কাপ্তাই থানা পুলিশের অভিযানে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত পলাতক আসামি আটক

কাপ্তাই থানা পুলিশের অভিযানে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত পলাতক আসামি আটক

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি : কাপ্তাই থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে গ্রেফতারি পরানোভুক্ত ২ পলাতক আসামিকে আটক করা হয়েছে। পার্বত্য জেলা রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার, কাপ্তাই সার্কেলের নির্দেশনায়, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম এর নির্দেশে এসআই(নিঃ)/ আল-আমিন, এসআই/ স্বরুপ কান্তি পাল, এএসআই/ রবিউল আলম, এএসআই/ রামধন চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ ফেরারী জিআর সাজা- ২৬৯/১৯৯৮ গ্রেফতারী পরোয়ানাভূক্ত পালতক আসামী হানিফ (৫০) কে আটক করে।

সে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার বারঘোনিয়া সাদেকের ঘোনা কেপিএম এলাকার শেখ আহাং এর পুত্র। ২০ জুন সন্ধ্যা ৬.৩০ টায় নোয়াখালী কোম্পানিগঞ্জের সাফরাশির হাট এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। অপরদিকে জিআর সাজা -১১৬/১৭ গ্রেফতারী পরোয়ানাভূক্ত পালতক আসামী মোঃ জাকির হোসেন (৫০) কে আটক করা হয়েছে। তার পিতার নাম আবুল বাশার, তার স্থায়ী ঠিকানা তুলাতলী, উপজেলা সোনাগাজী, জেলা -ফেনী, বর্তমান সাং- প্রজেক্ট এলাকা, কাপ্তাই, উপজেলা/থানা- কাপ্তাই, জেলা -রাঙ্গামাটি,কে ২০ জুন রাত্র সাড়ে ১০ টার দিকে ফেনী জেলার সোনাগাজী উপজেলার তুলাতলী এলাকা হতে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে রাঙ্গামাটির বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |