মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৪ জনকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৪ জনকে জরিমানা

মো. রুবেল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া:  ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে বিক্রি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ জনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ (২৩ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন।
ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্তরা হলেন, মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এলেম ভূইয়া, মৃত আব্দুল হাসীসের ছেলে আব্দুল আওয়াল, আকরাম আলীর ছেলে সফিকুল ইসলাম ও ঢাকার সাভারের রফিকুল সরকারের ছেলে আসিফ।নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭ক ধারা লঙ্ঘন করে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে কৃষি জমি বিনষ্ট করা হচ্ছিল। তাই আইনের ১৫(১) ধারায় চার জনকে আটক করা হয় এবং তাদেরকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া ভেকু মেশিন জব্দ করা হয় এবং রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |