সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

পুলিশের বাঁধায় যুবদলের বিক্ষোভ মিছিল পণ্ড

পুলিশের বাঁধায় যুবদলের বিক্ষোভ মিছিল পণ্ড

নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদল কর্মী শাওন প্রধান হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল পুলিশি বাঁধায় পণ্ড হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের কামারপট্টি সড়ক থেকে ঝালকাঠি সদর উপজেলা ও শহর যুবদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিলটি বের করলে পুলিশ এতে বাঁধা দেয়। এসময় পুলিশের সঙ্গে সংগঠনটির নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জাহিদুল ইসলাম, যুবদল নেতা রুবেল ফকির, শাহিন খান, সাদ্দাম হোসেন, খান সোহাগ।

সমাবেশে বক্তারা নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদলকর্মী শাওন প্রধান হত্যাকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |