মিউজিক ভিডিও নির্মাতা সৌরভ ঘোষ নিলয় ইতিমধ্যেই নিজের কাজ দ্বারা নিজেকে প্রমাণিত করেছেন।
অসংখ্য মিউজিক ভিডিও পরিচালনা করেছে তবে এবার নতুন খবর হলো তার পরিচালনায় একসাথে আট গানের মিউজিক ভিডিও আসছে আজব স্টুডিও ব্যানার থেকে গানগুলো প্রকাশিত হবে খুব শীঘ্রই।
গানগুলোতে কন্ঠ দিয়েছেন মোহাম্মদ মিলন, সানজিদা রিমি, কাজী শুভ, পারভেজ খান, তোশিবা, লায়লা সাথী খান এবং শিল্পী বিশ্বাস সবগুলো গান লিখেছেন গীতিকার মামুন আফনান রুমি।
গানগুলোতে সুর করেছেন আহমেদ সজিব অনুপ কুমার সরকার। এস রুহুল, এস ডি সাগর, মামুন আফনান রুমি এবং মিউজিক কম্পোজিশন করেছেন আহমেদ সজীব, এসডি সাগর, এ এন ফারহাদ, এম এম পি রনি, জে এইচ মুন্না।
খুব শীঘ্রই গানগুলো আজব স্টুডিও ব্যানার থেকে মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হবে।
এ নিয়ে নির্মাতা সৌরভ ঘোষ নিলয় বলেন, আজব স্টুডিওর সাথে কাজ শুরু করলাম, প্রথমে আটটি গান দিয়ে।
সবগুলো গান লিখেছেন মামুন আফনান রুমি। দেশের নামকরা শিল্পীরা কন্ঠ দিয়েছেন গানগুলোতে। খুব সুন্দর অডিও গুলো হয়েছে এবং ভিডিও গুলো অসাধারণ ভাবে তৈরি করার পরিকল্পনা আছে। আমি আমার সাধ্যমত চেষ্টা করব যাতে ভিডিওর মাধ্যমে গানগুলোকে ফুটিয়ে তুলতে পারি ।
সবাই আমার জন্য দোয়া করবেন সামনে যেন আরো ভালো কিছু নিয়ে আসতে পারি।
সবাই আজব স্টুডিও চ্যানেল এর সাথেই থাকুন।

আপনার মতামত লিখুন :