ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামে ব্যবসায়ী আলম মিয়া খুন হওয়ার নয় দিন পর হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে ফান্দাউক মুন্সি পাড়ার মৃত মো. ওয়ালি মিয়ার ছেলে ও স্থানীয় বাজারের সুপরিচিত ব্যবসায়ী আলম মিয়াকে ঘরের টিন কেটে ঢুকে হত্যা করা হয়।
তদন্তে পিবিআই জানতে পারে, সম্পত্তি ও টাকার লোভে নিজের বাবাকেই হত্যা করেছে একমাত্র ছেলে মাহমুদুল হাসান(২২)। তারই স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি তিন ফুট লম্বা এসএস পাইপ উদ্ধার করা হয়েছে বাড়ির পাশের পুকুর থেকে।
পিবিআই জানায়, মাহমুদুল হাসানকে আটক করতে সক্ষম হয়েছি এবং আইনি প্রক্রিয়ার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :