সীতাকুণ্ডে চিরকুসহ মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ১১:৫১ এএম

মো.ওমর ফারুক রকি ,সীতাকুণ্ড : চট্টগ্রাম  সীতাকুণ্ডে মসজিদের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ আমির হোসেন (৪০) নামের এক ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎মঙ্গলবার  (২৩ জুন) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদে এ ঘটনা ঘটে।তিনি দীর্ঘ ১৩ বছর ধরে এ মসজিদের ইমামতির দায়িত্ব পালন করছেন। তার গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলায়। তিনি মসজিদে যে রুমে থাকতেন সেই রুমে মৃত্যুর পূর্বে একটি চিরকুট লিখে যান।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মোতয়াল্লি মোহাম্মদ ইফতেকার আহমেদ বলেন, আজ (মঙ্গলবার) আসরের সময় মুসল্লিদের নিয়ে সে নামাজ পড়ে মসজিদে। কিন্তু মাগরিব ও এশার নামাজের সময় সে অনুপস্থিত ছিল। আমরা মনে করেছিলাম সে কোথাও কাজে গিয়েছে। দীর্ঘ সময় স্থানীয়রা তাকে মসজিদে দেখতে না পেয়ে দ্বিতীয় তলায় ইমামের কক্ষে খোঁজ করতে যায়। কিন্তু তাতেও ছিল তালা দেয়া। এক পর্যায়ে মসজিদে দ্বিতীয় তলার জানালা দিয়ে দেখা যায় তার নিতর দেহ ফ্যানের সিলিং এর সাথে একটি সবুজ রংয়ের কাপড় গলায় পেঁচানো অবস্থায় ঝুলছে। নিচে পড়ে আছে একটি মই।

‎বিষয়টি জানার পর সাথে সাথে এলাকাবাসী আসে এবং তার কক্ষে গিয়ে দেখি একটি চিরকুট লেখা পড়ে আছে।  সেখানে পারিবারিক কলহের কথা লেখা রয়েছে।‎তিনি আরো বলেন, দীর্ঘ ১৩ বছর মসজিদে খেদমতের দায়িত্বের সুবাদে ইমামতি দায়িত্ব পালনের কারনে এলাকার প্রতিটি মানুষের সাথে সু-সম্পর্ক গড়ে উঠেছিল তার। তিনি খুব নম্র ও ভদ্র স্বভাবের ছিলেন।

এছাড়াও মৃত্যুর পূর্বে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন "যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়। সীতাকুন্ড মডেল থানার (ভারপ্রাপ্ত) ওসি মো: মহিনুল রহমান, সংবাদ  পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। 

Advertisement

Link copied!