নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে আজ মঙ্গলবার (২৩ জুন) দাউদকান্দি পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সুপ্রিম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।

আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আখতারুজ্জামান সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভুইয়া

পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ জসিম উদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক এম এ সাক্তার,যুগ্ম আহবায়ক কামাল হোসেন,দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার, উপজেলা শ্রমিক দলের সভাপতি জামাল হোসেন সহ আরো অনেকেই।আরো অংশগ্রহণ করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলটি দাউদকান্দি বিশ্ব রোড থেকে শুরু হয়ে দাউদকান্দি বাজার হয়ে রিফাত পার্কের সামনে গিয়ে শেষ হয়।

Advertisement

Link copied!