​ব্রাহ্মণপাড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার ও সনদ বিতরণ

মোঃ রেজাউল হক শাকিল , ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ০৮:১৬ পিএম

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ের বিজয়ী শিক্ষক-শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) উপজেলা মিলনায়তনে এ পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বেলাল চৌধুরী।

​"শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে জাতীয় শিক্ষা সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও আমাদের শিক্ষার্থীদের আরও এগিয়ে যেতে হবে।" মাহমুদা জাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)

​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রধানগণ, আমন্ত্রিত সুধীজন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার এবং সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহানসহ অতিথিবৃন্দ।

Advertisement

Link copied!