একাই নয় সবার জয়: ফরিদপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১৮ পিএম

এস এ মুরাদ, ফরিদপুর : “এ জয় তোমাদের একার জয় নয়, এ আনন্দ তোমাদের একার আনন্দ নয়”—এই মূল বাণীকে সামনে রেখে ফরিদপুরে অনুষ্ঠিত হলো শিখো- প্রথম আলো জিপিএু৫ সংবর্ধনা অনুষ্ঠান। শুক্রবার সকালে ফরিদপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন। জেলার নয়টি উপজেলা থেকে আগত চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএু৫ পাওয়া সাড়ে ছয় শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকের উপস্থিতিতে ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে।

 

বক্তব্যে অনুপ্রেরণা: অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট নাট্য গবেষক ও লেখক বিপ্লব বালা। তিনি বলেন, “কোনো অর্জন একার নয়, এর পেছনে থাকে সবার অবদান। তাই সবার প্রচেষ্টার প্রতি মূল্যায়ন থাকতে হবে। তোমরা আরো যোগ্য হয়ে উঠবে, এ সংবর্ধনার এটাই প্রত্যাশা।” প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, সফল  হওয়া বড় কথা নয়, সার্থক হওয়াটাই বড় কথা। যিনি নারকেল গাছ রোপণ করেন, তিনি হয়তো ফল খেতে পারেন না, কিন্তু প্রজন্মভোগী হয়। বই পড়ো, প্রকৃতির কাছে যাও এগুলোই তোমাদের বড় করে তুলবে। ফরিদপুরের প্রবীণ শিক্ষাবিদ আলতাফ হোসেন বলেন, “আজ আমরা সমৃদ্ধ হয়েছি তোমাদের দেখে। তোমরা বড় হও, উচ্চশিক্ষিত হও, মানুষের মতো মানুষ হও। সনাক ফরিদপুরের সভাপতি শিপ্রা রায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা থাকলে বাংলাদেশ থাকবে। তোমাদের সফলতার ভেতরেই দেশের জয় নিহিত।

 

ভেন্যু প্রধান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মানুষের মতো মানুষ হতে হলে তিনটি ‘সি’ অনুসরণ করতে হবে কালচার, কমিটমেন্ট ও কমিউনিকেশন।

 

শিক্ষার্থীদের অভিজ্ঞতা:

সংবর্ধিত শিক্ষার্থী চরমাধবদিয়া উচ্চ বিদ্যালয়ের ঈশিতা আক্তার জানান, মোবাইলের মাধ্যমে শিখো প্ল্যাটফর্মে যুক্ত হতে পেরে আমি আমার মেধার বিকাশ ঘটাতে পেরেছি। আরডি একাডেমির বিলাসচন্দ্র সরকার বলেন, প্রতিটি পরীক্ষায় ভালো করার মানসিকতা নিয়েই বড় হয়েছি। প্রতিবন্ধকতা আসবে, কিন্তু তা জয় করে এগিয়ে যেতে হবে।

 

শিল্প সংস্কৃতির রঙে ভরা আয়োজন: অনুষ্ঠানে গান পরিবেশন করেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। নাচ পরিবেশন করে ফরিদপুর আনন্দধারা নৃত্য একাডেমি। হরবোলা পরিবেশনা করেন সংগঠনিক সম্পাদক আব্দুস সবুর মোল্লা ওরফে গামছা কাজল।ঢাকা থেকে আগত শিল্পী মিঠুন রায় ব্যান্ড সংগীত পরিবেশন করেন। জাতীয় আয়োজনের অংশ: স্বপ্ন দেখো, জীবন গড়ো’ প্রতিপাদ্য নিয়ে শিখো ও প্রথম আলোর উদ্যোগে ২০২৫ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএু৫ পাওয়া শিক্ষার্থীদের ৬৪ জেলায় সংবর্ধনা দেওয়া হচ্ছে।

পৃষ্ঠপোষকতায় রয়েছে ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্ম শিখো। পাওয়ার্ড বাই কনকাুগ্রি, সহযোগিতায় রয়েছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বার্জার পেইন্টস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আকিজ টেলিকম, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা। অনুষ্ঠানটি শেষ হয় “স্বপ্ন দেখো, জীবন গড়ো” স্লোগানে।

 

Link copied!