কক্সবাজার সদর উপজেলার লিংক রোড এলাকার শীর্ষ সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ী খ্যাত খালেককে ঢাকায় অস্ত্র ও গুলিসহ আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার গভীর রাতে ঢাকার একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একাধিক ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে খালেক কক্সবাজার লিংক রোড এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, ইয়াবা ব্যবসা ও চাঁদাবাজির মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করেছিল বলে জানিয়েছে স্থানীয় সূত্র। তবে তাকে ছাড়িয়ে আনতে বেলাল নামের আরেক ইয়াবা কারবারি থানায় যান। তাকেও পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, খালেকের বিরুদ্ধে একাধিক হত্যা, মাদক ও অস্ত্র মামলা রয়েছে।
দীর্ঘদিন পলাতক থেকে রাজধানীতে অবস্থান করে নতুনভাবে ইয়াবা ব্যবসা বিস্তারের চেষ্টা করছিল সে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়েছে। গ্রেফতারের খবর কক্সবাজারে পৌঁছালে স্থানীয়দের মাঝে স্বস্তি নেমে আসে। এলাকাবাসী জানান, “খালেকের কারণে বহু বছর ধরে লিংক রোডে নিরাপত্তাহীনতা বিরাজ করছিল। তার আটক হওয়ায় মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।”
খালেক ২০২০ সালে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় কক্সবাজারের স্থানীয় সাংবাদিক মনসুর আলম মুন্নাকে লিংক রোড থেকে তুলে নিয়ে গিয়ে, গহীন পাহাড়ের পাদদেশে অস্ত্র দিয়ে জিম্মি করে মারধর ও ইয়াবা দিয়ে ফাঁসিয়ে ছবি তুলেন। পরে স্ট্যাম্প নেয়া হয়। ঐসময় সাংবাদিক মুন্নাকে রক্তাক্ত অবস্থায় ছেড়ে দেয়া হয়। পরে তার তুলা মাদক দিয়ে ফাঁসানো ছবি বিভিন্নজনকে দেয়। এরপর সমাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে মাদক ব্যবসায়ী তকমা দিয়ে।
কিন্তু কক্সবাজারের আপামর জনসাধারণ বিষয়টি বুঝতে পের ন্যাগেটিভ চিন্তাভাবনা থেকে ফিরে আসে। এরপর থেকেই ইয়াবা খালেক দফায় দফায় ইয়াবা, অস্ত্রসহ একাধিকবার গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে এসে একই কান্ড চালান এই ইয়াবা খালেক। সর্বশেষ গতকাল ঢাকায় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, খালেককে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। তার সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রমও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :