নালিতাবাড়ীতে ভূমি ও স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা বৃদ্ধিতে গণশুনানি অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৫ পিএম

নাজমুল হাসান নয়ন, নালিতাবাড়ী: শেরপুরের নালিতাবাড়ীতে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং উপজেলা ভূমি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়নের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সচেতন নাগরিক কমিটি (সনাক)–টিআইবি’র উদ্যোগে এ গণশুনানির আয়োজন করা হয়।

টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সনাক সভাপতি আব্দুল ফাত্তাহ ,সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ , সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফিজুর রহমান ,সনাক সদস্য, ইয়েস সদস্যসহ ভূমি ও
স্বাস্থ্য সেবার এসিজিবি প্রতিনিধিরা ।

গণশুনানিতে সাধারণ ভুক্তভোগীরা ভূমি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা নিয়ে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এর মধ্যে ছিল—চিকিৎসকের সংকট ,স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ অস্বচ্ছতা, এ্যাম্পুলের অতিরিক্ত মূল্য নেওয়া।

উত্থাপিত অভিযোগ ও সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ডা. তৌফিক আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান ভুক্তভোগীদের প্রশ্নের জবাবে বলেন, উল্লিখিত সমস্যাগুলোর সমাধানে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরসমূহ ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং দ্রুত প্রতিকার নিশ্চিত করার আশ্বাস দেন।

Link copied!