ডিবি ওসি মহিদুল: পেশাদারিত্ব, সততা ও দক্ষতার অনন্য দৃষ্টান্ত

বিশেষ প্রতিনিধি , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১৯ পিএম

বাংলাদেশ পুলিশের ইতিহাসে এমন কিছু কর্মকর্তা রয়েছেন, যাঁরা সততা, পেশাদারিত্ব ও দক্ষতার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁদের মধ্যে উজ্জ্বলতম নাম ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) দঃ অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম।

দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাঁর সততা, নিষ্ঠা, কর্মদক্ষতা ও সাহসিকতা তাঁকে অন্যান্যদের থেকে আলাদা করেছে। একজন পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি কখনোই দলীয় প্রভাব বা রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করেননি; বরং আইনের প্রতি আনুগত্য, ন্যায়বিচারের প্রতি বিশ্বাস এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন।

পুলিশিং জীবনের শুরু থেকেই কঠোর পরিশ্রম, বুদ্ধিমত্তা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে তিনি নিজের অবস্থানকে দৃঢ় করেছেন। ডিবির ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইউনিটের কার্যক্রমে এনেছেন দৃশ্যমান পরিবর্তন। তাঁর নেতৃত্বে গোয়েন্দা কার্যক্রম আরও গতিশীল, সময়োপযোগী ও ফলপ্রসূ হয়েছে, যা এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিতে সহায়ক ভূমিকা রাখছে।

তাঁর কৌশলী নেতৃত্ব, দক্ষ ব্যবস্থাপনা ও জনবান্ধব মনোভাব তাঁকে শুধু সফল ডিবি কর্মকর্তা হিসেবেই নয়, একজন সৎ, নির্ভীক ও মানবিক পুলিশ অফিসার হিসেবেও পরিচিত করেছে। ফলে তিনি আজ ময়মনসিংহে জনআস্থার প্রতীক হিসেবে বিবেচিত।

Link copied!