ময়মনসিংহ জেলার নতুন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান জানিয়েছেন, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে জেলা পুলিশ। অপরাধীদের গ্রেফতারে ইতোমধ্যে মাঠে বিশেষ টিম নামানো হয়েছে। জেলার ১৪টি থানার অফিসার ইনচার্জ (ওসি)দের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে— “যারা অপরাধ করবে, তাদের কোনো ছাড় নয়।”
এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ সুপার জনাব মিজানুর রহমানের নির্দেশনায় নগরীসহ জেলার ১৪টি থানায় মাদক কারবারি, ছিনতাইকারী, চাঁদাবাজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারকারীদের শনাক্ত ও গ্রেফতারে একাধিক টিম মাঠে কাজ করছে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং যে কোনো ধরনের অপরাধীকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর।
আপনার মতামত লিখুন :