কালাইয়ে পুকুর খনন করে মাটি বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪৭ পিএম

মোসাদ্দেক হোসেন, ‎কালাই: জয়পুরহাটের কালাই উপজেলায় অবৈধভাবে পুকুরে মাটি কেটে বিক্রি করার অভিযোগে এক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা প্রশাসনের পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা।

অভিযানকালে ঘাটুরিয়া গ্রামের বাসিন্দা এমদাদুল হক (৪৯) পুকুর খনন করে পরিবেশ-সংরক্ষণ আইন ভঙ্গের প্রমাণ পাওয়া যায়। এ কারণে তাকে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড প্রদান করা হয়।

ইউএনও শামীম আরা বলেন, অবৈধ মাটি উত্তোলন পরিবেশ ও কৃষিজমির জন্য বড় হুমকি। তাই জনস্বার্থে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনীয় অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

Link copied!